• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় পূজা ও সুষ্ঠু ইউপি নির্বাচনে গুরুত্বারোপ

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আইন শৃংখলা
কমিটির সভায় পূজা ও সুষ্ঠু
ইউপি নির্বাচনে গুরুত্বারোপ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় আগামীকাল ১১ অক্টোবর সোমবর থেকে ষষ্ঠীর মাধ্যমে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব ও আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া যানজট, বাল্যবিয়ে ও মাদকসহ জেলার সামগ্রিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় আজ রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সকাল ১০ থেকে প্রায় তিন ঘন্টা ধরে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আনসার ভিডিপির উপ-পরিচালক মোস্তাক আহমেদ, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসীম, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, ভ্যাট ও এক্সসাইজ কর্মকর্তা আফরোজা সুলতানা, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেছেন, যত প্রকারের নির্বাচন রয়েছে, এর মধ্যে ইউপি নির্বাচনে মানুষের অংশগ্রহণ থাকে সবচেয়ে বেশি। প্রতিটি ছোট ছোট গ্রামের মানুষও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মেতে ওঠে। ফলে এই নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও থাকে সবচেয়ে বেশি। তিনি আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিটি নির্বাচনী কেন্দ্রের সুষ্ঠু যোগাযোগ অবকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে এখন থেকেই কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বাল্যবিয়ে নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে বলেন, করোনা পরিস্থিতিতে অনেক বাল্যবিয়ের ঘটনা ঘটে গেছে। সারাদেশেই ঘটেছে। অনেকের শিক্ষাজীবনে ছেদ পড়েছে। এর বিরুদ্ধে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন। জন্মনিবন্ধনের কাজগুলো সঠিক নিয়মে হলে বাল্যবিযে নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি মনে করেন। তিনি রেলের টিকেট কালোবাজারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। জেলা প্রশাসক হাওরে পর্যটকদের কাছে নৌযানের বাড়তি ভাড়া আদায় এবং হোটেলগুলোতে খাবারের অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন, যেন অতি লোভের কারণে পর্যটনের এই অপার সম্ভাবনার পথটি নষ্ট হয়ে না যায়। তিনি ট্রেন ও বাসে হিজরাদের ওৎপাত নিয়ন্ত্রণে জোর দিয়ে বলেন, সরকার তাদেরকে নাগারিক জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাদেরকে সরকারীভাবে বিভিন্ন রকম বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে আর্থিক অনুদানও দেয়া হচ্ছে।
পুলিশ সুপার বলেছেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাদের কাছে যে ১৮ দফা নির্দেশনা পাঠিয়েছে, এগুলি মেনে চললেই এবারের পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আর আইন শৃংখলা বাহিনীরও কঠোর নজরদারি থাকবে। তিনি জেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে গ্রাম আদালতের ওপর গুরুত্ব দিয়ে বলেন, গ্রাম আদালত এবং গ্রাম্য সমঝোতায় অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আদালতের ওপর চাপ কমবে, থানা বা আদালতে মামলার সংখ্যা কমে যাবে। জেলায় মাসে আড়াইশ’ থেকে তিনশ’ মামলা হয়। এগুলি অনেক কমে যাবে। তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে কমিটি রয়েছে, সেই কমিটি সঠিকভাবে কাজ করলে এবং রাস্তা আর ফুটপাত থেকে অবৈধ দোকান তুলে দিলে যানজট কমে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *