• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জের হাওর দর্শনে মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল

কিশোরগঞ্জের হাওর দর্শনে
মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল

# নিজস্ব প্রতিবেদক :-

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কিশোরগঞ্জের হাওর দর্শনে মিঠামইন গিয়েছেন। তিনি আজ ৯ অক্টোবর শনিবার সকালে রাজধানী থেকে সড়ক পথে কিশোরগঞ্জ এসে করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে স্পিডবোটে চড়ে মিঠামইনে যান। তাকে স্বাগত জানান ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম। মন্ত্রী মিঠামইনে রাত্রি যাপন করে আগামীকাল রোববার সকালে রাজধানীতে ফিরে যাবেন। তার সফরসূচীতে এটিকে সরকারি সফর হিসেবে উল্লেখ করা হলেও অন্য কোন কর্মসূচীর কথা তাতে উল্লেখ নেই। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমও হাওর পরিদর্শন করে গেছেন। তবে শ ম রেজাউল করিম মিঠামইনে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *