• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে আলোচিত ৫ম শ্রেণীর ছাত্রীর ধর্ষক রেলকর্মি সাগর গ্রেফতার

কিশোরগঞ্জে আলোচিত
৫ম শ্রেণীর ছাত্রীর ধর্ষক
রেলকর্মি সাগর গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে হাত বেঁধে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের আলোচিত ঘটনার একমাত্র আসামী অস্থায়ী রেলকর্মি মাহদুল হাসান সাগরকে (৩০) র‌্যাব গ্রেফতার করেছে। প্রায় দু’সপ্তাহ পলাতক থাকার পর আজ শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে তাকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক সাগর মেয়েটির খালাত ভাই বলে জানা গেছে। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাবার কথা বলে মেয়েটিকে স্টেশন সংলগ্ন বাড়ি থেকে ডেকে নিয়েছিল বলে জানা গেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, রেল স্টেশনের পার্শ্ববর্তী পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর মেয়েটিকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে স্টেশনের ভিআইপি রেস্ট হাউজের বাথরুমে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বড়ভাই ওই দিনই রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পর র‌্যাবের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষককে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। অবশেষে ঘটনার প্রায় দু’সপ্তাহ পর শুক্রবার ভোররাতে ধর্ষক সাগরকে র‌্যাবের একটি দল গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাগরকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *