• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

৩০ সালের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন, কিশোরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে কথা বলছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। -পূর্বকণ্ঠ

৩০ সালের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন
কিশোরগঞ্জে জাতীয় জন্ম ও
মৃত্যু নিবন্ধন দিবস পালন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় জানানো হয়েছে, সরকারের টার্গেট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন ও ৮০ ভাগ মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা হবে। শিশু জন্মানোর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সবাইকে তাগিদ দেয়া হয়েছে। শিশুর টিকার কার্ড প্রদর্শন করেও জন্ম নিবন্ধন করা যাবে বলে জানানো হয়েছে। গর্ভে থাকাবস্থায় সন্তানের নাম রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পর পরই নিবন্ধন’ প্রতিপাদ্য নিয়ে আজ ৬ অক্টোবর বুধবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ছাড়াও আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গণি মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. হালিমা আক্তার, অতিরিক্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
জেলা প্রশাসক বলেছেন, সঠিক নিয়মে জন্ম নিবন্ধন না হবার কারণে অনেকে ভুয়া ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টসহ অনেক বেআইনি সুবিধা নেয়ার সুযোগ পেয়ে যায়। এমনকি অনেক রোহিঙ্গা নাগরিকও স্থানীয় ইউনিয়ন পরিষদের যোগসাজশে এসব সুবিধা নিয়ে নিচ্ছে। এছাড়া সঠিক নিয়মে জন্ম নিবন্ধন থাকলে দেশের প্রকৃত জনসংখ্যার চিত্রও সময়ে সময়ে জানা যাবে। আবার মৃত্যু নিবন্ধন না থাকায় অনেক সময় মৃত ব্যক্তিকে জীবিত বা জীবিত ব্যক্তিকে মৃত বলে ভুল করা হয়। মৃত্যু নিবন্ধন না থাকায় ওই ব্যক্তির স্বজনরা উত্তারাধিকার সংক্রান্ত সমস্যাসহ নানা সমস্যায় পড়ে যান। কাজেই সবাইকে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে আন্তরিক হবার জন্য জেলা প্রশাসক আহবান জানিয়েছেন। তিনি আরও জানান, নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে একজন করে সরকারি কর্মকর্তাকে পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *