• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চলেছেন শিবলী

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হবার কথা ছিল। নির্বাচনী তপশিল অনুসারে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার শেষ সময়সীমা ছিল। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বাজিতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রকিবুল হাসান শিবলী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়েও তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। রকিবুল হাসান শিবলী যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে প্রত্যাহারের সময়সীমা পার হবার পরই তাকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা যাবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।
গত ৮ মে টানা দু’বারের সাবেক চেয়ারম্যান ছারওয়ার আলমের মৃত্যুজনিত কারণে এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমানের ২ সেপ্টেম্বরের স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে বাজিতপুরসহ দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *