• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে হাজী আসমত কলেজ সরকারিকরণের অনুমোদন

ভৈরবে হাজী আসমত
কলেজ সরকারিকরণের
অনুমোদন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব হাজী আসমত বেসরকারি কলেজকে জাতীয়করণ করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ জুন মঙ্গলবার তিঁনি হাজী আসমত কলেজকে জাতীয়করণ করার অনুমোদন দেন।
প্রধানমন্ত্রীর অনুমোদন সম্বলিত হাজী আসমত কলেজের নাম শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে।
ভৈরবের ঐতিহ্যবাহী হাজী আসমত কলেজ জাতীয়করণের অনুমোদন করা হয়েছে বলে এমন একটি তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পরিষদ সভাপতি লুবনা ফারজানা। তিঁনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একটি চিঠিতে ভৈরব হাজী আসমত কলেজ জাতীয়করণের অনুমোদন হয়েছে।
এই নিয়ে ভৈরব ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভৈরব উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণসহ আতশবাজিও করছে অনেকে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আনন্দে দিশেহারা ভৈরবের সর্বস্তরের মানুষ। এই কলেজ থেকে অনেক কীর্তিমান শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রশাসনিক ও স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে বিচরণ করছে।
এ বিষয়ে ভৈরব হাজী আসমত কলেজের জমিদাতা প্রতিষ্ঠাতা ভৈরবের দানবীর মরহুম হাজী আসমত আলী পরিবারের সন্তান ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বলেন, আজ ২৩ জুন বুধবার সকালে এ খবরটি পাওয়ার পর থেকে আমি আমার পরিবারসহ আমার আত্মীয় স্বজন সকলেই আনন্দে আত্মহারা। ইতিমধ্যে ভৈরবের সামাজিক, রাজনৈতিকসহ সর্বস্তরের মানুষ উৎসব পালন করছে। ফোন দিয়ে অনেকে সাধুবাদ জানাচ্ছে আমাদেরকে। দীর্ঘদিনের দাবী পূরণ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জানাই কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন’কে। যাঁর একান্ত সহযোগিতায় হাজী আসমত কলেজটি জাতীয়করণ হয়েছে। আমি মেয়র হওয়ার পর থেকে হাজী আসমত কলেজটি জাতীয়করণের জন্য দৌঁড়ঝাপ করছি। মনে হচ্ছে আজ আমি সফল হয়েছি।
এ বিষয়ে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, দীর্ঘদিনের দাবী ছিল হাজী আসমত কলেজ সরকারিকরণের। ২০০৯-১০ সাল থেকে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের কাছে যখন প্রথম হাজী আসমত কলেজ সরকারিকরণের জোড়ালো দাবী জানিয়েছিলাম তখন তিঁনি বলেছিলেন হাজী আসমত কলেজ সরকারি করণ হবে। কিন্তু সময় লাগবে। একইভাবে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে বলার পরও তিঁনি বলেছেন হাজী আসমত কলেজ সরকারি হবে। সকল আইনী প্রক্রিয়া সমাধান করে কলেজটিকে সরকারিকরণ করবেন। বিগত কয়েকদিন যাবত হাজী আসমত কলেজ সরকারি করণ বিষয় নিয়ে এমপি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে তিঁনি জানান অতি শীঘ্রই হাজী আসমত কলেজের সরকারিকরণের চিঠি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বশরীরে হাজির হবেন। তিঁনি তার কথা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চিঠি নিয়ে স্বাক্ষর করিয়ে কলেজটি সরকারিকরণের অনুমোদন করিয়েছেন। এজন্য তিঁনি জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিঁনি আরো বলেন এ কলেজ সরকারিকরণ হওয়াতে ভৈরবের শিক্ষার মান আরো উন্নত হবে। ভৈরবসহ আশপাশের জেলা থেকে ছাত্র-ছাত্রীরা উন্নত শিক্ষা নিয়ে সফলতা অর্জন করবে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন’ বলেন, ঐতিহ্যবাহী হাজী আসমত কলেজ জাতীয়করণে ভৈরববাসীর দীর্ঘ দিনের দাবী ছিল। ঐতিহ্যবাহী কলেজটি জাতীয়করণের অনুমোদন দেয়ায় ভৈরববাসী ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ১৯৪৭ সালে এই প্রাচীনতম হাজী আসমত কলেজটি প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজটি অনুমোদন দিয়েছিলেন। ৩৯ বিঘা জমির উপর এই কলেজটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। এমপিওভূক্ত শিক্ষক রয়েছেন ৩০ জন, ননএমপিওভূক্ত শিক্ষক রয়েছেন ১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *