• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

সংবাদ সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ

সংবাদ সম্পাদক খন্দকার
মুনীরুজ্জামানের ইন্তেকাল
বিভিন্ন মহলের শোক প্রকাশ

# মোস্তফা কামাল :-

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে আজ ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম, সাধারণ সম্পাদক এমএ আউয়াল, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক ও সাধারণ সম্পাদক আতিয়া হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোক বিবৃতিতে তারা বলেন, খন্দকার মুনীরুজ্জামান ছিলেন অত্যন্ত সজ্জন ও সৃজনশীল চিন্তার একজন মানুষ। তার মৃত্যু মিডিয়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পূর্বকণ্ঠ পরিবারের শোক
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সম্পাদক সোহেল সাশ্রু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *