• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে মাস্ক পরিধান না করায় ৩০ জনের অর্থদণ্ড

কিশোরগঞ্জের সার্কিট হাউজ এলাকায় জরিমানা আদায়সহ মাস্ক পরিধানও করিয়ে দেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মাস্ক পরিধান না
করায় ৩০ জনের অর্থদণ্ড

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় ৩০ জনকে ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন। বিভিন্নজনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণও করেছেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আজ ১৭ নভেম্বর মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের সার্কিট হাউজ এলাকায় পুলিশ বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক পরিধান না করায় ১৮৬০ সালের দণ্ডবিধি এবং ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ ও নির্মূল) আইনের বিভিন্ন ধারায় ৩০ ব্যক্তিকে ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। বেশ কিছু পথচারীর মাঝে এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ ও পরিয়ে দেয়া হয়। করোনার বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বাল জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *