• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

জীবনে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়, সরকারি কর্মচারীদের পক্ষকালের পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা

জীবনে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়
সরকারি কর্মচারীদের পক্ষকালের
পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির নেতারা বলেছেন, অধিকাংশ অফিস সহকারীই চাকুরি জীবনে কোন রকম পদোন্নতি ছাড়াই অবসরে চলে যান। ফলে গ্রেড ও বেতন স্কেলের উন্নয়নের দাবিতে তারা আগামী রোববার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছেন। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা কমিটির সভাপতি মো. আলীম উদ্দিন এই কর্মসূচী ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ নং গ্রেডের কর্মচারীদের কাজের পরিধি অনেক ব্যাপক। অনেক সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়। অথচ তারাই বেশি অবহেলিত। গত কয়েক বছরে স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, কৃষি, মৎস্যসহ ২১টি বিভাগের কর্মচারীদের পদমর্যাদা বৃদ্ধি ও উন্নতর স্কেলে উন্নীত করায় ১১-১৬ গ্রেডভুক্তরা বৈষম্যের শিকার হচ্ছেন। সচিবালয়ের একজন অফিস সহকারি পদোন্নতি পেয়ে পেয়ে উপ-সচিব পর্যন্ত হতে পারেন। অথচ কালেক্টরেটের অফিস সহকারীদের অধিকাংশই সারা জীবনেও পদোন্নতি পান না। কেউ কেউ পদোন্নতি পেলেও মাসে বেতন বাড়ে মাত্র দু’শ আড়াইশ’ টাকা! প্রধানমন্ত্রী ২০১১ সালেই পদবি পরিবর্তন সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দিয়েছেন। পরবর্তীতে মন্ত্রী পরিষদ বিভাগের গোপনীয় প্রতিবেদনেও পদবি পরিবর্তনের দাবি বিবেচনা করে তা নিষ্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে পত্র দিয়েছে। কিন্তু আজো তা প্রতিপালিত হচ্ছে না। এমতাবস্থায় আগামী রোববার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ৯ টায় হাজিরা খাতায় সই করে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দাবি না মানলে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশের কর্মচারীরা সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করবেন।
সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক আ.ই.ম মহসিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ফয়েজ আহমেদ, নির্মল চক্রবর্তী, বিজন কান্তি বণিক, নূর নাহার বেগম, কারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *