• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মাটি কেটে নেওয়ায় হুমকিতে নরসুন্দা পাড়ের ওয়াকওয়ে ব্যবস্থা নিলেন এসি ল্যান্ড

মাটি কেটে নেওয়ায় হুমকিতে
নরসুন্দা পাড়ের ওয়াকওয়ে
ব্যবস্থা নিলেন এসি ল্যান্ড

# মোস্তফা কামাল :-

নরসুন্দা নদীর পাড়ের এক শ্রেণীর বাসিন্দা ওয়াকওয়ের ভেতর থেকে মাটি কেটে নিয়ে বড় বড় গর্ত করে ফেলছেন। হুমকিতে পড়ে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়ে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সাগুফতা হককে দায়িত্ব দিলে তিনি তাৎক্ষণিক ছুটে যান। মাটি কাটা বন্ধ করে আসেন এবং কেটে নেওয়া মাটি যথাস্থানে ফেলে গর্ত ভরাটের নির্দেশ দেন।
জেলা শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নরসুন্দার উন্নয়ন ও উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এলজিইডির মাধ্যমে এর খননসহ দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। অনেকেই এই ওয়াকওয়ে ধরে যাতায়াত করেন এবং প্রাতঃকালীন ও বৈকালিক ভ্রমণ করেন। পাগলা মসজিদের পূর্ব পাশের অংশে ওয়াকওয়ের ভেতর দিক থেকে স্থানীয়রা মাটি কেটে বড় বড় গর্ত করে ফেলছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক বুধবার সন্ধ্যায় এবং আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান এবং যারা মাটি কেটে নিয়ে গেছে, তাদেরকে এসব মাটি আবার যথাস্থানে ফেলে গর্ত ভরাট করে দেয়ার নির্দেশ দিয়েছেন। এসময় কয়েকজন মহিলাকেও মাটি কাটতে দেখে তাদেরকে উঠিয়ে দেন এবং পরবর্তীতে কেউ মাটি কাটলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে সবাইকে সতর্ক করে দেন। এছাড়াও তিনি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু সাঈদকে মাটি ভরাটের কাজটি নজরদারিসহ নদীর পাড় সুরক্ষার বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *