• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ভৈরবে গৃহবধূ ধর্ষণের
অভিযোগে যুবক গ্রেফতার

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে গৃহবধূ ধর্ষণের অভিযোগে নাঈম মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাঈম পৌর শহরের কমলপুর আমলাপাড়া এলাকার ফালু মিয়ার ছেলে। ১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর হাতে আটকের পর নাঈমকে পুলিশ গ্রেফতার করে।
ধর্ষিতা গৃহবধূ একই এলাকার এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় বুধবার রাতেই ধর্ষিতার মা ফাতেমা বেগম বাদী হয়ে নাঈমসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্ষণকারী যুবক ও ধর্ষিতা গৃহবধূর পৈতৃক বাড়ি ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। তাদের উভয়ের পরিবার শহরের কমলপুর আমলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। নাঈম পেশায় গাড়ি চালক। গৃহবধূ স্থানীয় একটি কয়েল কারখানায় কাজ করেন। গৃহবধূ আর নাঈম পূর্ব পরিচিত এবং বিয়ের আগে নাঈম তাকে বিয়ের প্রস্তাব দিলেও পরিবারে অপারগতায় হয়নি।
গৃহবধূর পরিবার অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যার পর গৃহবধূ কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার সময় ঢাকা-সিলেট মহাসড়কের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতালের নিকট থেকে নাঈম তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এসময় জনি নামের এক যুবক ও গাড়িটির চালক নাঈমকে সহযোগিতা করে।
পরে তাকে পাশের জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে নিয়ে গাড়িটির ভেতর নাঈম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওইদিন রাত ৯টার দিকে ভৈরব শহরের কমান্ডার আঃ রউফ রোড এলাকার রাস্তায় নামিয়ে দিয়ে নাঈম গাড়িসহ পালিয়ে যায়। পরে তিনি বাসায় পৌঁছে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বুধবার সন্ধ্যায় নাঈমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের অভিযোগে নাঈম নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা করতে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *