• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ইউডিসি সেবার ১০ বছর পূর্তি

কিশোরগঞ্জে ইউডিসি প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে ১০ পাউন্ড কেক কাটা হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইউডিসি
সেবার ১০ বছর পূর্তি

# মোস্তফা কামাল :-

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের ডিজিটাল সেবার ১০ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে কেক কাটা এবং আলোচনা সভা করা হয়েছে। আজ ১১ নভেম্বর বুধবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে ১০ পাউন্ড কেক কেটে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলের সঞ্চালনায় ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অংশ নেন দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ডিজিটাল সেবা কার্যক্রমের প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম ভূঁইয়া ও জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মো. আব্দুল হেলিম।
জেলা প্রশাসক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা নিয়ে মাত্র ১০ বছরে বাংলাদেশ ই-সেবায় উন্নতির যে জায়গায় পৌঁছেছে, আগামী ১০ বছর পর যে দেশ কোথায় যাবে, তা সহজেই অনুমান করা যায়। এখন মানুষ অনেক ভোগান্তি থেকে রেহাই পেয়েছে। কম খরচে, কম সময়ে স্থানীয় উদ্যোক্তাদের কাছে গিয়ে জমি খারিজ, পাসপোর্টের আবেদন, বিভিন্ন জায়গায় ভর্তির আবেদন, চাকুরির আবেদন, অনলাইনে টিকেট কেনা থেকে শুরু করে যাবতীয় সেবা পাচ্ছে। এর সুবাদে যুব সমাজের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। তবে প্রতিটি সেবার জন্য নির্ধারিত ফির বাইরে যেন কোন বাড়তি অর্থ আদায় না করা হয়, সেদিকে সচেতন থাকার জন্যও তিনি উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, এখন আর কোন অফিসে টাইপরাইটার খুঁজে পাওয়া যাবে না। কম্পিউটার আর ল্যাপটপের সাহায্যেই সব জায়গায় কাজ করা হচ্ছে। এক সময় একটি পুরো ভবনে একটি কম্পিউটার থাকতো। আর এখন প্রতিটি সেকশনে একাধিক কম্পিউটার, প্রিন্টার আর স্ক্যানার রয়েছে। কাজের গতি বেড়েছে, গুণগত মান বেড়েছে। এমনকি কম্পিউটারের ছোটখাট সার্ভিসিংও অনেকে শিখে ফেলেছেন। ই-ফাইলিং কার্যক্রমে কিশোরগঞ্জ জেলা প্রথম স্থান দখল করেছে। দুর্গম হাওরের বিভিন্ন উপজেলাও প্রথম হয়েছে। এটা এক অভূতপূর্ব অগ্রগতি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীতে জমির দলিল রেজিস্ট্রেশন করার পর অটো খারিজ হয়ে যাবে। এর জন্য আলাদা কোন আবেদন বা হয়রানির সুযোগ থাকবে না। আগামীতে নানা সুযোগ সুবিধার দিক থেকে গ্রাম আর শহরের মধ্যে কোন ব্যবধান থাকবে না বলে প্রধানমন্ত্রীর ভবিষ্যত পরিকল্পনার কথাও জেলা প্রশাসক তুলে ধরেন। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ও ইউডিসি প্রতিষ্ঠার অগ্রদূত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *