• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. দ্বীন ইসলাম

# এম.আর রুবেল :-
ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের কৃতীসন্তান ও মানবিক চিকিৎসক ডা. মো. দ্বীন ইসলাম মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ তাঁর পদোন্নতির আদেশ জারি করে।
বর্তমানে ডা. মো. দ্বীন ইসলাম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি’র মেডিসিন বিভাগে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সততা, নৈতিকতা, আন্তরিকতা ও মানবিক সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করেছেন।
পদোন্নতি প্রসঙ্গে ডা. দ্বীন ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, এ পদোন্নতি আমার প্রতি রাষ্ট্র ও স্বাস্থ্য বিভাগের আস্থার প্রতিফলন। মানুষের কল্যাণে আরও নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করার অঙ্গীকার করছি।”
তাঁর এ অর্জনে ভৈরবের জনগণ ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, টানকৃষ্ণনগরের মতো একটি গ্রামের সন্তান দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানে নিজ যোগ্যতায় উচ্চপদে উন্নীত হওয়ায় এলাকার সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, ডা. দ্বীন ইসলাম শুধু একজন দক্ষ চিকিৎসকই নন; তিনি অমায়িক, কর্মঠ ও রোগী-বান্ধব একজন মানুষ হিসেবে পরিচিত। ভবিষ্যতে চিকিৎসা গবেষণা ও সেবায় তাঁর আরও বড় অবদান থাকবে বলে তারা আশা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ডা. দ্বীন ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন অনেকেই। সকলের একটাই প্রত্যাশা, তিনি সামনে আরও উজ্জ্বল সাফল্যের পথে এগিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *