• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

সিএনজি চালক হত্যার অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে মামলা

সিএনজি চালক হত্যার অভিযোগে
ওসিসহ ৫ পুলিশের নামে মামলা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ এনে নিহতের মেয়ে কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অন্য চার আসামিরা হলেন এসআই কামাল হোসেন, এসআই মোস্তফা মিয়া, এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল আশরাফুল ইসলাম। নিহত সিএনজি চালক ইয়াসিন মিয়ার (৪০) মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে গত ১৯ জানুয়ারি রোববার কিশোরগঞ্জের ৫নং ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।
বিচারক সুব্রত দাস পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অভিযোগের তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এদিকে কিশোরগঞ্জ পিবিআই’র পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে জিজ্ঞাসা করলে ২১ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁর কার্যালয়ে এ ধরনের কোন আদেশের কপি যায়নি বলে জানিয়েছেন।
অভিযোগে জানা যায়, গত ৬ জানুয়ারি রাতে কটিয়াদী থানার কয়েক পুলিশ সদস্য জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামে লিটন মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় বাড়ির অন্যরা পালিয়ে গেলেও ইয়াসিন মিয়াকে পেয়ে পুলিশ তাকে পিটিয়ে হত্যা করে। ইয়াসিন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী নরসিংদীর বেলাবো এলাকায়। তিনি ওই গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতেন। ঘটনার সময় তিনি লিটন মিয়ার বাড়িতে আড্ডা দিতে গিয়েছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, ইয়াসিন মাদক ব্যবসায়ী। পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে তিনি হৃদরোগে মারা গেছেন।
কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের মেয়ে মরিয়ম আক্তার এইচএসসি পড়ছেন। তিনিও জেনেছেন, মরিয়ম মামলা করার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। এদিকে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ইতোমধ্যে ওসি ছাড়া অপর চার পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *