• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী ও ভাতিজার রিমান্ড

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায়
স্বামী ও ভাতিজার রিমান্ড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী ও স্বামীর ভাতিজাকে ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। এরা হলেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সালুয়াদী গ্রামের রিটন মিয়া (৪০) ও তার ভাতিজা চঞ্চল (৩৫)। রোববার রাতে স্বামীর বাড়ি থেকে গলাকাটা অবস্থায় রিটনের স্ত্রী তিন সন্তানের মা জেসমিন আক্তারের (৩৬) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় নিহতের বাবা একই উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের আবু হানিফা বাদী হয়ে সোমবার পাকুন্দিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। এদিন রাতে রিটন ও চঞ্চলকে আটক করে জিজ্ঞাসাবাদে একে অপরের ওপর হত্যাকাণ্ডের দায় চাপান। ফলে মঙ্গলবার বিকালে তাদেরকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমিনুল ইসলাম বুলবুলের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মঙ্গলবারই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *