• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে

এবার মামলা হলো সাবেক
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ
১২৪ জনের বিরুদ্ধে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর থানায় এবার মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে। তবে শেখ হাসিনাকে এক নম্বর, শেখ রেহানাকে দুই নম্বর ও আবদুল হামিদকে করা হয়েছে তিন নম্বর আসামি। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে। বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে মামলাটি করেছেন সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজহারুল (২৭)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।
গত ৪ আগস্ট বেলা ১২টায় জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় বৈষম্য বিরোধী মিছিলে হামলা হলে বাদী গুলিবিদ্ধ হয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা নেওয়ার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে তিনি জানিয়েছেন। মামলায় শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ভিআইপি পর্যায়ের ব্যক্তিদের এ মামলার আসামি করা হয়েছে। বিবাদীদের ইন্দনেই ৪ আগস্টের হামলাটি হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *