• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-
“মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য এবং নগর পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর সমাপনীর দিন ১৩ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল খায়ের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফাত জামি ইসলাম, ডা. আদিব আহমেদ, ডা. খালেদ হাসান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উপস্থিত বক্তব্য, বিশেষ কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে গত ১২ জুন সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, বিশেষ কুইজ ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে সভায় বক্তারা পুষ্টিকর খাবারের গুরুত্ব ও পুষ্টিখাতে বর্তমান সরকারের সাফল্য সম্পর্কে আলোচনা করেন।
সভা শেষে কুইজ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের নাম ঘোষণা এবং কিশোর কিশোরীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *