• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

# মিলাদ হোসেন অপু :-
গর্ভকালে ৪ বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি এ-স্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। ৩০ মে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিসিবির সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার কিশোর কুমার ধর, গাইনী কনসালটেন্ট ডা. ফিরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, গর্ভবতী মহিলাদেরকে ডাক্তারের পরামর্শে ভিটামিন ও শাকসবজি খেতে হবে এবং নিয়মিত চেকআপ করাতে হবে। যত্রতত্র ও অস্বাস্থ্যকর ক্লিনিকে মায়েদের ডেলিভারি বন্ধ করতে হবে। সরকারি হাসপাতালে সেবা নিতে গর্ভবতী মায়েদের উদ্ধুদ্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *