কিশোরগঞ্জে নতুন ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৬ জন, যাদের সবাই সদরের। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ১৩ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৮টায় প্রকাশিত পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৭৬টি নমুনা পরীক্ষায় সদরে ২৩ জন, ভৈরবে ৭ জন, পাকুন্দিয়ায় ৫ জন, কটিয়াদী ও ইটনায় ৪ জন করে, মিঠামইনে ২ জন, আর করিমগঞ্জ, কুলিয়ারচর ও বাজিতপুরে ১ জন করে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ১৯ জন আর পুরনো ৬ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। আজ সুস্থ হওয়া ১৬ জনই সদরের। নেগেটিভ হয়েছে ৩০৩টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৫২১ জন।