• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান শুরু

একজন এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে এইচএসসি
পরীক্ষার্থীদের করোনা
টিকাদান শুরু

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এইচএসসি পরীক্ষাদের করোনার টিকাদান শুরু হয়েছে। আজ ২২ নভেম্বর সোমবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সরকারী গুরুদয়াল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মুশতাকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা প্রমুখ।পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে ফাইজারের টিকা সংরক্ষণের অবকাঠামো না থাকায় জেলার সকল পরীক্ষার্থীদের কেবল জেলা সদরে টিদা প্রদান করা হবে। প্রথম দিন এক হাজার পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। জেলায় এবার পরীক্ষার্থী আছেন ২৪ হাজার ২৮০ জন। এদের মধ্যে থেকে আগামী ২ অক্টোবর পরীক্ষা শুরুর আগ পর্যন্ত যতজনকে সম্ভব টিকা প্রদান করা হবে বলে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন। পরীক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করতে পারেননি। তাদের বিস্তারিত তথ্যসংবলিত একটি করে টিকা কার্ড লিখে রাখা হচ্ছে। এগুলি দেখে পরবর্তীতে সিভিল সার্জন অফিস নিবন্ধন করে নেবে। টিকাদান কার্যক্রমে সহায়তা করে রেডক্রিস্টেন্ট স্বেচ্ছাসেবক দল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *