• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মিঠামইনে রাষ্ট্রপতির সাড়ে ৭ কোটি টাকার দুই ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

রাষ্ট্রপতি তমিজা খাতুন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করছেন। -পূর্বকণ্ঠ

মিঠামইনে রাষ্ট্রপতির সাড়ে
৭ কোটি টাকার দুই ভবনের
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

# মোস্তফা কামাল :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাওরে ৫ দিনের সফরের শেষ দিন আজ ১৬ নভেম্বর মঙ্গলবার প্রায় সাড়ে ৭ কোটি টাকার দু’টি ভবনের উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মিঠামইন সদরে রাষ্ট্রপতি তার মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে এক কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। তিনি উদ্বোধন ফলক উন্মোচন করে মোনাজাত করেন। একই বিদ্যালয়ে ৫ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ৫ তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এসময় কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, রাষ্ট্রপতির ছোটবোন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, রাষ্ট্রপতির ছোটভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু ও মিঠামইন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি আজ বিকালে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ জেলা শহরে অবতরণ করে শহরের বাসভবনে গমন করেন। আগামীকাল বুধবার তিনি সন্ধ্যার পর জেলা শিল্পকলা মিলনায়তনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এক সপ্তাহের কর্মময় সফরশেষে রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে ফিরে যাবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *