কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৪ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৬ ডিসেম্বর রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষায় সদরে ৫ জন, ভৈরব ও বাজিতপুরে একজনের করোনা ধরা পড়েছে। পুরনো ২ জনের নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬৩টি নমুনা। সুস্থ হয়েছেন সদরে ২ জন, আর কটিয়াদী ও ভৈরবে একজন করে। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৭টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৬৬ জন।