• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে বন্যায় ফিসারিতে ১৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জে বন্যায় ফিসারিতে
১৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

# মোস্তফা কামাল :-

বন্যা আর টানা বর্ষণে বলতে গেলে সারা দেশেই জনবসতি ও ফসল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেক এলাকায় ভয়াবহ ভাঙনের ঘটনাও ঘটেছে। মাছের ঘের আর ফিসারি তলিয়ে গিয়েও বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষীরা। কিশোরগঞ্জ সদর উপজেলার কেবল একটি ইউনিয়নেই প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এক সময় কেবল প্রাকৃতিক জলাশয়ের মাছের ওপর মানুষ নির্ভরশীল ছিল বলে তখন মাছের চাহিদা পূরণ করা সম্ভব হতো না। কিন্তু স্বাধীনতার বেশ কিছুদিন পর থেকে পরিত্যক্ত পুকুরসহ বিল এবং ফসলি জমিতে মাটি কেটে বড় বড় জলাধার বা ফিসারি তৈরি করে সেখানে কৃত্রিম চাষাবাদের কারণে এখন বাজার সয়লাব এসব ফিসারির মাছে। সারা বছরই বাজারে পর্যাপ্ত মাছের যোগান পাওয়া যাচ্ছে। কিশোরগঞ্জের হাওরাঞ্চল বাদ দিলে অন্তত ৯টি উপজেলাতেই এখন প্রচুর কৃত্রিম ফিসারি রয়েছে। এসব ফিসারিতে হ্যাচারির পোনা ছেড়ে বিপুল পরিমাণ মাছ উৎপাদন করা হচ্ছে। এসব মাছে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে।
সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়েনের বড়হাওর সংলগ্ন এলাকায়ও ৩০ থেকে ৩৫টি বড় বড় ফিসারি রয়েছে। ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন দুলাল এ প্রতিনিধিকে জানিয়েছেন, একেকটি ফিসারির আয়তন ৪০ থেকে ৬০ বিঘা পর্যন্ত। সাম্প্রতিক বন্যায় অধিকাংশ ফিসারির পাড় তলিয়ে গিয়ে অন্তত ১৪ কোটি টাকার মাছ বেরিয়ে গেছে। তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই ক্ষয়ক্ষতির একটি হিসাব বিবরণীও দিয়েছেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া কয়েকদিন আগে এসব ফিসারি সরেজমিনে পরিদর্শন করেছেন বলেও চেয়ারম্যান জানিয়েছেন।
এলাকার মুক্তিযোদ্ধা নূরুল হক জানিয়েছেন, তারা ৫ ব্যক্তি মিলে ২৫ একর আয়তনের ফিসারিতে মাছের চাষ করেছেন। প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু বন্যায় তাদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারাসহ অনেকেই ফিসারির চারপাশে জাল দিয়ে মাছ রক্ষার চেষ্টা করেছেন। আবার অনেকে হাল ছেড়ে দিয়েছেন। তাদের ফিসারির সমুদয় মাছই বেরিয়ে গেছে। ফলে সরকার আর্থিক প্রণোদনা না দিলে এই ক্ষতি পুষিয়ে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হবে না বলেও নূরুল হক মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *