• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

চট্রগ্রামে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
চামড়া শিল্পের গুণগত মান রক্ষা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষে রাজশাহীতে সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার চট্রগ্রাম কালুরঘাটের সিডিএ নক্সাস ইন্ডাষ্ট্রিজ এলাকার রীফ লেদার লিমিটিডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) যৌথভাবে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে।
আসন্ন ঈদুল আজহাকে সামে রেখে মাঠ পর্যায়ে চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহণ, পেশাদারিত্ব নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মশালায় উপস্থিত স্থানীয় মাংস ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার ইমাম, এবং সংশ্লিষ্ট কর্মীদের বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়ানো, লবণ দিয়ে সংরক্ষণ এবং পরিবহনের সময় চামড়ার ক্ষতি এড়ানোর কৌশলগুলো হাতে-কলমে আলোচনা করা হয়।
রীফ লেদার লিমিটেডের পরিচালক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফএলএলএফইএ’র কার্যনিবাহী কমিটির সদস্য ও সারোয়ার লেদার কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আলী আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফএলএলএফইএ’র সিইও আশরাফ উদ্দিন আহমেদ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের এলএসবিপিসি’র সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, রীফ লেদার লি. এর হেড অব বিজনেস মাসুদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজীর সহযোগী অধ্যাপক ড. অমল কান্তি দেব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *