• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

দেশের মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হলো ইসলাহী মাহফিল

# মো. আল আমিন টিটু :-
ভৈরবে স্বনামধন্য প্রতিষ্ঠান মাদরাসা জামালুস সুন্নাহ-এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলাহী মাহফিল সম্পন্ন হয়েছে। ৩ নভেম্বর সোমবার শহরের মাদরাসা সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে বয়ান করেন, কুতুবে আলম, আরেফ বিল্লাহ, রুমিয়ে যামানা, তরজুমানে আকাবীর শায়খুল হাদিস-শায়খুল উলামা আল্লামা শাহ আব্দুল মতীন বিন হুসাইন (পীর সাহেব, ঢালকানগর, ঢাকা)।
ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল সাহেব এর সভাপতিত্বে ইসলামি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতী মুহসিনুল করিম কাসেমী, ভৈরব ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, কমলপুর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতী মাহমুদুল হাসান কাসেমী, ভৈরব বাজার শাহী মসজিদের খতিব মুফতী ওমর ফারুক। এছাড়াও আল্লাহ ও রাসুল নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন, কমলপুর মাদরাসার মুহাদ্দিস ও মাদরাসা জামালুস সুন্নাহ এর প্রতিষ্ঠাতা, পীরে কামেল মাওলানা জহিরুল ইসলাম। মাহফিলে আলেম, ওলামা এবং মাদরাসা ছাত্র-শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বয়ান শেষে দেশের মঙ্গল কামনার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইসলাহী মাহফিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *