• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

 মোস্তাফিজ আমিন :

প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার-এই প্রতিপাদ্যে ভৈরবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে কর্মসূচীটি পালন করে। কর্মসূচীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জাতীয় মহিলা সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা পপি পরিচালিত বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নারী শ্রমিকরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে। শোভাযাত্রায় শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এবং মুজিববর্ষের অঙ্গিকার, সুরক্ষিত হোক নারীর অধিকার-এইসব শ্লোগান উচ্চারিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা জলিবদন তৈয়বা, জাইকা প্রতিনিধি দূর্গা রানী সাহা, জাতীয় মহিলা সংস্থার সভাপতি অধ্যাপিকা উলফত আরা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন নারী নিজেকে শুধু নারী ভাবলে হবে না। ভাবতে হবে তিনি একজন মানুষ। আর মানুষ হিসেবে সমাজে নিজের পরিচয় তুলে ধরতে হলে অন্যান্য মানুষের মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে।
নারী অধিকার মানে আমি যখন যা খুশি করবো। যেখানে খুশি সেখানে ইচ্ছে মতো যাবো, সেটি নয়। নারীর অধিকার মানে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব শাখায় নারী তার পূর্ণ মর্যাদা লাভ করবে। আর এই মর্যাদা লাভ করতে হলেও সেইসব শাখায় আসীন হওয়ার তার যোগ্যতা অর্জন করতে হবে।
তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন মানে কি? সকল ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দেওয়া। আর এই গুরুত্ব পাওয়া কারো দয়ায় নয়, যোগ্যতা বলে আদায় করে নিতে হবে। আর এইসব অধিকার নারীর যতো বেশী প্রতিষ্ঠিত হবে, ততোই নারীর মর্যাদা বৃদ্ধি পাবে। আজকের এই নারী দিবস সফল ও সার্থক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *