# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে হেলমেট,ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগকপত্র না থাকায় ১০ মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত ।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ-আল-সোহান অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, এদিন বিকেলে পৌর এলাকার ঢেকিয়া তিন রাস্তার সংযোগস্থলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ আইন এর বিভিন্ন ধারায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৬ টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান ৪ টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান জানান, সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের উদ্যোগে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।