• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

বেসরকারি পর্যায়ে ২০২৫ সালে ভৈরবে শ্রেষ্ঠত্ব ভৈরব উদয়ন স্কুলের এসএসসি’র ফলাফলে সাফল্য

# নিজস্ব প্রতিবেদক :-
প্রতিষ্ঠার মাত্র ৮ বছর পার করেই সাফল্যের ধারাবাহিকতায় পথ চলতে শুরু করেছে ভৈরব ও এতদ্বঅঞ্চলের সুনামধারী শিক্ষাপ্রতিষ্ঠান- “ভৈরব উদয়ন স্কুল”। বিশেষ করে এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিবছরের ন্যায় এবারও স্কুলের শিক্ষার্থীরা বেসরকারি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পাঁচ পেয়ে অনন্য সাফল্যের স্বাক্ষর রাখে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ভৈরব উদয়ন স্কুলের মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯ জন জিপিএ-৫ পায়। সেই সাথে মোট ১৪ জন ‘এ গ্রেড’ এবং ০৯ জন ‘এ-মাইনাস গ্রেড’ অর্জন করে। ভৈরব উদয়ন স্কুল বিগত কয়েক বছরে এসএসসিতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। ১৩ জুলাই রোববার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের জন্য এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাকির হোসেন কাজল উপস্থিত থেকে শিক্ষার্থীদের ‘মিষ্টিমুখ’ করান এবং প্রতিষ্ঠাতা পরিচালক মো. মতিউর রহমান সাগর’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় শিক্ষার্থীদের সাথে অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের জীবনের স্বপ্নকে আবারো নতুন করে রাঙ্গিয়ে নেয় আনন্দ-আলোয়। ‘গোল্ডেন-এ প্লাস’ পাওয়া শিক্ষার্থী আতিয়া জাহানের সাথে কথা হয়। সে জানায়, আমি প্রথমত আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি আমার এই ভালো ফলাফলের জন্য। আমার অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে যে পরিমান গাইড লাইন এবং যত্ন নেয়া হয়েছে, তার জন্যই আমাদের আজকের এই ফলাফল। আমি শুরুতে এত ভাল ছাত্রী ছিলাম না। কিন্তু আমার স্কুল আমাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং আমার মতো সকল শিক্ষার্থী এখানে জীবন গড়ার পরিবেশ পায়। সত্যি আমি স্কুলের প্রতি কৃতজ্ঞ। গোল্ডেন এ প্লাস পাওয়া অন্য শিক্ষার্থী মুক্তাদির আজাদ নাউম তার প্রতিক্রিয়ায় জানান, আজ আমি এবং আমার বন্ধুরা সবাই খুব আনন্দিত। মনযোগ দিয়ে পড়াশোনা করেছি আর শিক্ষকদের গাইড-লাইন ফলো করেছি। আমার মা-বাবাও অনেক খুশি হয়েছে। পরম করুণাময়ের কাছে শুকরিয়া জানাই।
বিদ্যালয়ের পরিচালক মো. মতিউর রহমান সাগর জানান, আমাদের আজকের এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান হলো আমাদের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ এবং অভিভাবকদের সহযোগিতা। সেই সাথে রয়েছে আমাদের পরিচালনা পরিষদ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমাদের অনেক সুহৃদ আছেন, যারা নানাভাবে আমাদের সহযোগীতা করে থাকে। সবাইকে নিয়েই উদয়নের এগিয়ে চলা। মানসম্মত শিক্ষার জন্য আমরা কাজ করি, শিক্ষার্থীদের গড়ে তুলি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. জাকির হোসেন কাজল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন অনেক বড়। সেজীবনকে তোমাদের নিজ হাতে সাজাতে হবে। এসএসসি কেবল তোমাদের এন্ট্রি পয়েন্ট। সামনে আরো ভাল ফলাফল এবং সুন্দর জীবন গঠন করে তোমরা আমাদের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, ভৈরব উদয়ন স্কুল ২০১৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষা কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গণে সাফল্যের অবদান রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *