• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

স্কাউট নেতা শরফুদ্দিন পেলেন জাতীয় সেবা পুরস্কার

# উজ্জ্বল কুমার সরকার :-
স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের জাতীয় সেবা পদক ও সার্টিফিকেট পেয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরে রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী।
১২ জুলাই শনিবার কিশোরগঞ্জ জেলা রোভারের ১১তম বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সেবা পদক-২০২২ গ্রহণ করেন। বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সাহসী ও গৌরবময় অবদানের জন্য তাকে এই পদক দেওয়া হয়।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী এলটি তাকে এই পদক পড়িয়ে দেন।
বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক গাজী খালেদ মাহমুদের সঞ্চালনায় ও করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ময়মনসিংহ বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর মো. সামসুজ্জামান, বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, রোভার স্কাউট লিডারবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *