• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ‘ঢাকা কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইন’ নামে দুই কাচ্চি ডাইন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন এবং খাবারে মাছি থাকার অভিযোগে ‘ঢাকা কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইন’ নামে দুটি খাবারের প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৮ জুলাই মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযানে সহায়তা করেন পৌর স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানা পুলিশের সদস্যরা।
অভিযানে দেখা যায়, রেস্টুরেন্ট দুটির রান্নাঘর ও পরিবেশ সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর। খাবারের চারপাশে মাছির উপদ্রব ছিল প্রকট। এসব অভিযোগে ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ৫০ হাজার টাকা এবং ‘কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা মোট দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন এবং খাবারের মাঝে মাছি থাকার অভিযোগে কাচ্চি ডাইন নামে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *