• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

প্রতারণা ঠেকাতে পাগলা মসজিদে এবার ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন

প্রতারণা ঠেকাতে পাগলা
মসজিদে এবার ডোনেশন
ওয়েবসাইট উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে মানত গ্রহণের নামে প্রতারণা ঠেকাতে এবং মানতকারীদের ভোগান্তির অবসানে এবার উদ্বোধন করা হলো ডোনেশন ওয়োবসাইট। মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান ৪ জুলাই শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে  www.paglamosque.org নামে ওয়েবসাইটটি উদ্বোধন করেছেন। এসময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, বিভিন্ন প্রতারক চক্র অনলাইন ব্যাংকিং প্রযুক্তির মাধ্যমে পাগলা মসজিদের মানতকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এ ছাড়া দূর দূরান্তের বহু মানুষকে কষ্ট করে এসে মানতের টাকা দিতে হতো। আবার দেশ-বিদেশের অনেকের পক্ষে মানত পৌঁছে দেওয়া সম্ভবও হতো না। প্রতারক চক্রের প্রতারণা বন্ধ এবং দেশ-বিদেশের মানতকারীদের সুবিধার জন্য এই ওয়েবসাইটটি ভূমিকা রাখবে। এখন অনলাইনে যে কেউ অনুদান বা মানতের টাকা পাঠাতে পারবেন।
প্রতি তিনমাস অন্তর পাগলা মসজিদের ৮ থেকে ১০টি দানবাক্স খুলে কয়েক কোটি টাকা পাওয়া যায়। সাথে সোনা-রূপা আর ডায়মন্ডের অলঙ্কার এবং বিদেশী মুদ্রাও পাওয়া যায়। এ ছাড়া প্রতিদিনই হাঁস-মুরগি আর গবাদি পশুসহ বিভিন্ন সামগ্রি পাওয়া যায়। সর্বশেষ গত ১২ এপ্রিল পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ, ৮০ হাজার ৬৮৭ টাকা। সাথে অলঙ্কার এবং বিদেশী মুদ্রাও ছিল।
ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পাগলা মসজিদের খতিব মুফতি মাওলানা আশরাফ আলী, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, আল জাতিয়াতুল ইমদাদিয়ার মহা-পরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *