• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় বিনা ধানের আবাদ বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ

পাকুন্দিয়ায় বিনা ধানের আবাদ
বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও খরা সহিঞ্চু ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর পরিচিতি ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২০ মে মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রধারণ অধিদপ্তরের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানীরা অংশ নেয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের সিএসও এবং বিভাগীয় প্রধান ড. মো. ইব্রাহিম খলিল। ভার্চ্যুয়ালী বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।
ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলকার নাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, উদ্ভিদ প্রজনন বিভাগের পিএসও এবং বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমিন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বিনাধান-১৯ ও বিনাধান-২১ উচ্চফলশীন খরাসহিঞ্চু আউশ জাতের ধান। এই ফসল উৎপাদনে এ উপজেলায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সময় চাষ উপযোগি জমি, চাষাবাদ পদ্ধতি, চাষাবাদের সময়, বীজের হার, বীজ বাছাই ও শোধন, বীজতলা তৈরী, চারার বয়স ও রোপন পদ্ধতি, পরিচর্চা, রোগ ও পোকা-মাকড় দমন, ফসল কর্তন ও বীজ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিনা’র বাদাম ও লেবু চাষ সহ অন্যান্য ফসল আবাদ করতে কৃষকদের উদ্ভুদ্ধ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *