• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ফেসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দিয়ে হয়রানি, স্কুল শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার

# নরসিংদী প্রতিনিধি :-
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে হেয় করার অভিযোগ নরসিংদীর মাধবদী থানার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন রেজোয়ানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় এক বিজ্ঞপ্তি মাধ্যমে আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাকে বহিষ্কার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারমিন রেজওয়ানা বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আপত্তিকর, অবমাননাকর, কুরুচিপূর্ণ, অশ্লীল পোস্ট করায় সরকারি চাকরির বিধি লঙ্ঘন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা এর আগেও একাধিক চিকিৎসক, প্রকৌশলী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণামূলক কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।
২০২৪ সালে এক ব্যক্তির কাছ থেকে ৮ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শারমিন রেজওয়ানা তার ব্যক্তিগত আইডি থেকে সাবেক একজন জেলা পরিষদের চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র নেতা, একজন কলেজের অধ্যক্ষ প্রকৌশলীসহ ৮ জন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত সহকারী শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় বলেন, ‘শারমিন রেজওয়ানার বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *