• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে কিশমত ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ, খন্দকার ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ, দেশবন্ধু সেমাই ফ্যাক্টরিকে ২ লক্ষ টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে দুটি সেমাই ফ্যাক্টরিসহ ৩ প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৫ মার্চ শনিবার বিকালে শহরের জগন্নাথপুর তাঁতারকান্দি, ঘোড়াকান্দা ও চণ্ডিবের এলাকায় অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প, জেলা ব্যাটালিয়ান আনসার ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূল ও পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবে বিভিন্ন ফুড প্রোডাক্টস্ কারখানাতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের জগন্নাথপুর তাঁতারকান্দি এলাকায় কিশমত ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং প্রয়োজনীয় কাগজ পত্রাদি না থাকায় ২ লক্ষ টাকা, ঘোড়াকান্দা এলাকায় খন্দকার ফুড প্রোডাক্টসকে নিবন্ধন ব্যতীত সেমাই উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা ও চণ্ডিবের এলাকায় দেশবন্ধু সেমাই ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও যথাযথ লেভেলিং ব্যতিরেকে পণ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া করা হয়। এছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়। সব শেষে বিভিন্ন করাখানার খাদ্য কর্মীদের মাঝে লিফলেট, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লাভস বিতরণসহ সচেতন করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। সব ধরনের ভেজাল খাদ্যই মানব দেহের জন্য অধিক ক্ষতিকর। এই খাদ্য গুলোতে ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী চিফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *