• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
১০ মার্চে সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বেলা ১২টায় একটি র‌্যালি বের করা হয়। পরে বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, বাজিতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন, বাজিতপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. আবু বক্কর সিদ্দিক, উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ প্রস্তুতি হিসেবে সচেতনতামূলক একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *