• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা

# মোঃ নাঈমুজ্জামান নাঈম :-
‎‎কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মোটরসাইকেল কেনার টাকার বায়না ধরে না পেয়ে মো. আমিনুল ইসলাম জয় (২৪) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। আজ ‎শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে পৌর শহরের আলী আকবরী মহল্লার দুবাই প্রবাসী মাসুদ মিয়ার বাড়ির নিজ ঘরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ‎নিহত যুবক মো. আমিনুল ইসলাম জয় কুলিয়ারচর পৌরশহরের আলী আকবরী মহল্লার দুবাই প্রবাসী মো. মাসুদ মিয়ার একমাত্র ছেলে। নিহত যুবক বিবাহিত। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
‎‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক প্রায়ই মোটরসাইকেল পরিবর্তন করে বিভিন্ন ধরনের নতুন নতুন মোটরসাইকেল ব্যবহার করতেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি নতুন মোটরসাইকেল কেনার জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন ওই যুবক। তবে পরিবার তাকে পুরো টাকা দিতে বিলম্ব হওয়ার কারণে অভিমান করেন। পরে দুপুরে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার ঘরের দরজা ভেঙে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। ‎খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
‎‎এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা যুবকের একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমান থেকেই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
‎‎হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, অল্প বয়সে এমনভাবে প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *