• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুরে তিন দিন ধরে প্রথম আলো পত্রিকা বন্ধ, নিকলীতে পুড়িয়ে বিক্ষোভ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবালের বিরুদ্ধে গত ৫ মার্চ প্রথম আলো পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে প্রথম আলো পত্রিকার কপি পুড়িয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
৮ মার্চ শনিবার নিকলী নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৬ মার্চ বিকেল বাজিতপুর বাজারে দৈনিক প্রথম আলো উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির ৩ দিন বাজিতপুরে প্রথম আলো পত্রিকা বন্ধ থাকার ঘোষণা দেন। আগামী তিন দিনের মধ্যে প্রথম আলো তাদের লিখিত সংবাদ প্রত্যাহার না করলে বাজিতপুরবাসী প্রথম আলো পত্রিকা পরিহার করবে। ফলে তিন দিন ধরে বাজিতপুরে প্রথম আলো পত্রিকা বন্ধ আছে।
নিকলী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, নিকলী উপজেলা বিএনপির সদস্য কামরুল হাসান, নিকলী উপজেলা বিএনপির সদস্য শামীম আল মামুন, নিকলী সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল আহমেদ, নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান, নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ, নিকলী উপজেলা তাঁতীদলের আহ্বায়ক স্বাধীন আহমেদ।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এপিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, প্রথম আলো পত্রিকা পরিকল্পিতভাবে ইকবাল ভাইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল ভাইকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করতেই বিরোধী শক্তির পক্ষ হয়ে প্রথম আলো মিথ্যা ও মনগড়া সংবাদ ছাপিয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রথম আলো তাদের লিখিত সংবাদ প্রত্যাহার না করলে নিকলীবাসী প্রথম আলো পত্রিকা পরিহার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *