• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ৩ হোটেল এন্ড রেস্টুরেন্টকে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ৩ হোটেল এন্ড রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মার্চ শুক্রবার বিকাল ৫টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা ও ভৈরব বাজারের চক বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযানে সহযোগিতায় ছিলেন, ভূমি অফিস কর্মকর্তাগণ ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকে বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি অমান্য করায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার, চক বাজার এলাকায় আম্মাজান হোটেলকে ৩ হাজার ও আব্বাজান হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, রমজান মাস উপলক্ষে ভৈরবের বেশির ভাগ হোটেল ও রেস্টুরেন্টগুলো ইফতার বিক্রি করে থাকে। হোটেল গুলো ঘুরে লক্ষ্য করা গেছে তারা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের হাতের গ্লাভস নেই, মুখে মাস্ক নেই ও টুপি ব্যবহার করছেন না। ভোক্তাদের সঠিক সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হোটেল মালিকদের অর্থদণ্ডসহ সতর্ক করা হয়েছে। পুরো মাস জুড়ে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *