• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ বার নির্বাচন শহিদুল আলম সভাপতি রতন সাধারণ সম্পাদক

কিশোরগঞ্জ বার নির্বাচন
শহিদুল আলম সভাপতি
রতন সাধারণ সম্পাদক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি পদসহ ৫টি পদে জয়ী হয়েছেন আওয়ামী ঘরানার প্রার্থী। আর সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। গতবছর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হয়েছিল সভাপতিসহ ৯টি পদে, আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী হয়েছিল সাধারণ সম্পাদকসহ ৫টি পদে। এবার আওয়ামী ঘরানার কোন প্যানেল ছিল না। সবাই ব্যক্তিগত উদ্যোগে প্রার্থী হয়েছিলেন। ৫ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছিল। প্রধান নির্বাচন কশিমশনার ছিলেন অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান। ভোটার ছিলেন ৬০৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩৭ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুল আলম শহীদ ৪২১ ভোট পেয়ে এবারও টানা তৃতীয়বার সভাপতি হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৮০ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আমিনুল ইসলাম রতনও ২৯১ ভোট পেয়ে এবার টানা পঞ্চমবার সাধারণ সম্পাদক হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।
সহ-সভাপতি হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রার্থী মো. মানিক ও আওয়ামী ঘরানার প্রার্থী মো. আব্দুর রাশিদ ভূঞা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য বিজয়ীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা ও শাহিনূর কলি। লাইব্রেরি সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী। সাংস্কৃতিক সম্পাদক পদে এএম সাজ্জাদুল হক। অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক। কমিটিতে ৫টি সদস্য পদ রয়েছে। সবাই সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদের মধ্যে আওয়ামী ঘরানার সদস্য হলেন কফিল উদ্দিন, সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া। জাতীয়তাবাদী প্যানেলের সদস্যরা হলেন, আবু তাহের হারুন ও আহসানুজ্জামান নাসির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *