• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

সকালে ইউএনওর সতর্কতা, বিকালে এসিল্যান্ডের জরিমানা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। আজ ১ মার্চ শনিবার বিকালে ভৈরব বাজারের বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাত দখল করে রাখায় ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন, ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ।
এদিকে শনিবার সকালে ভৈরব বাজারের বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্য তালিকা টানানোসহ বিভিন্নভাবে সতর্ক করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শবনম শারমিন। এসময় তিনি বাজারের বেশ কয়েকটি এলাকা দখলমুক্ত করেন।
ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, পৌর বিএনপি’র সহ-সভাপতি জিল্লুর রহমান, ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের আহ্বায়ক আর এ মারুকী শাহীন, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম, লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান, কঞ্জারভেন্সী সুপার ভাইজার মো. রোকনুজ্জামানসহ ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে ভৈরব বাজারের যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ অভিযান ও প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের সতর্কতা দেয়া হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *