• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

উপজেলা নির্বাহী অফিসারকে দেখে দৌড়ে পালালেন দোকানিরা

# মিলাদ হোসেন অপু :-
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় ভৈরব বাজার বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউএনওর উপস্থিত টের পেয়ে সাটার বন্ধ করে দৌড়ে পালিয়ে যায় দোকানিরা। পরে কয়েকটি মুদি দোকানে অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তৈল বাড়তি দামে বিক্রি করাসহ দোকানে মূল্য তালিকা না থাকায় দুই দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব বাজারের চক চক বাজার এলাকায় মূল্য তালিকা না থাকায় উসমান স্টোরের মালিক মো. রুহুল আমিনকে ৫ হাজার টাকা ও রানী বাজার এলাকায় অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেল বাড়তি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় আব্দুল্লাহ স্টোরের মালিক কবির আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, বাজারে প্রবেশ করা মাত্রই আমাদের দেখে অনেক ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে পালিয়ে গেছে। আসন্ন রমজান মাস উপলক্ষ্যে একটি ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে বোতলজাত সয়াবিন তেল বাড়তি দামে বিক্রি ও দোকানে পণ্যের মূল্য না থাকায় দুইটি দোকান মালিককে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান পুরো রমজান মাসে অব্যাহত থাকবে বলে জানা তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *