• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া ফিলিং স্টেশন ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া ফিলিং স্টেশন ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকালে ভৈরব বাজার ও লক্ষ্মীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।
এ সময় সহযোগিতায় ছিলেন, বিএসটিআইয়ের নরসিংদী আঞ্চলিক কার্যালয় পরিদর্শক শেখ রাসেলসহ বিএসটিআইয়ের কর্মকর্তাগণ ও উপজেলা (ভূমি) অফিস কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন রমজান মাসে সারা দেশে বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় ভৈরব বাজারে অভিযান পরিচালনা কালে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ওজনে কম দেয়ার অভিযোগে ১০ হাজার টাকা ও ঢাকা-সিলেট মহাসড়কের পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় মিন্টু মিয়া ফিলিং স্টেশন তেল পরিমাণে কম দেয়ায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিশেষ অভিযান পরিচালনা কালে ভৈরব বাজারের লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার ১ কেজি দইয়ে ২০০ গ্রাম ওজনে কম পাওয়া যায়। অপর দিকে লক্ষ্মীপুর এলাকায় মিন্টু মিয়া ফিলিং স্টেশনে ৫ লিটার তেলে ২৫০ গ্রাম কম পাওয়া যায়। এ সময় লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা ও মিন্টু মিয়া ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *