• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কৃষক হত্যায় পিতা-পুত্রসহ ১৩ জনের যাবজ্জীবন

কৃষক হত্যায় পিতা-পুত্রসহ
১৩ জনের যাবজ্জীবন

# নিজস্ব প্রতিবেদক :-
রামদা দিয়ে কুপিয়ে মনির উদ্দিন নামে কৃষক হত্যায় পিতা-পুত্রসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন, করিমগঞ্জের ভাটিয়াপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে হাবিবুর রহমান ও মুজিবুর রহমান, হাবিবুর রহমানের ছেলে মুখলেছ, কামরুল ও রানা, মুজিবুরের ছেলে শামীম, আরিফ ও আমিনুল, মৃত আব্দুর রহমানের ছেলে ফইজুল মিয়া, তার ছেলে মনির, মৃত হাবিল মিয়ার ছেলে শাহীন ও আব্দুর রশিদ এবং ছয়াব আলীর ছেলে হাদিস মিয়া। জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, নিহত মনিরের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০২০ সালের ১০ এপ্রিল জমির সীমানা নির্ধারণের এক পর্যায়ে আসামিরা রামদা দিয়ে কুপিয়ে মনিরকে মারাত্মক আহত করেন। মনির ১২ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এদিনই নিহতের ছোটভাই আইন উদ্দিন বাদী হয়ে করিমগঞ্জ থানায় দণ্ডিত ১৩ জনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক নাহিদ হাসান সুমন একই বছর ৩০ সেপ্টেম্বর দণ্ডিত ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বুধবার মামলার উপরোক্ত রায় ঘোষিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *