• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে দুটি অবৈধ নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৯ জানুয়ারি রোববার পৌর শহরের রাণীর বাজার ও জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সহযোগিতায় ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মোমেন ভূঁইয়া, ভৈরব থানার এসআই সাখাওয়াত হোসেন, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বশর্মা ও পেশকার আবু সালেক প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের রাণীর বাজার এলাকার মনির উদ্দিনের পলিথিন কারখানাতে অভিযান চালিয়ে ৬ বস্তা অবৈধ পলিথিন জব্দ করেন ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে শহরের জগন্নাথপুর এলাকার মোস্তাফিজুর রহমান কিরণ মিয়ার একটি পলিথিন কারখানাতে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই কারখানা থেকে অবৈধ ৪ বস্তা পলিথিন জব্দ করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, সারাদেশে অবৈধ ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বিপণন সরকারিভাবে নিষিদ্ধ থাকলেও ভৈরবে বেশ কয়েকটি পলিথিন কারখানা পরিচালনা করছে ব্যবসায়ীরা। গোপন তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে শহরের দুটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা ও ১০ বস্তা পলিথিন জব্দ করা হয়। অভিযানের খবর শুনে অবৈধ পলিথিন কারখানার মালিকরা কারখানাগুলি বন্ধ করে পালিয়ে যায়। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *