• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

হোসেনপুরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর প্রশিক্ষণ সম্পন্ন

# উজ্জ্বল কুমার সরকার :-
যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্যকে নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর উপর ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার।
প্রশিক্ষণে ৫২ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন সুস্থ্য শিশু দেশের সম্পদ। গর্ভবতী মায়েদের যত্ন নিলে সুস্থ্য সবল জাতি গড়ে উঠবে। গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *