• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আদালতে জামিনের আবেদন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ ৩৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী। তাদের ১ জন ছাড়া সবারই জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ ৩০ ডিসেম্বর সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে ১১ জনের মধ্যে ১০ জনের জামিন নামঞ্জুর করা হয়। এছাড়াও ২৯ ডিসেম্বর আরো ২৫ জনের জামিন নামঞ্জুর করেছে একই আদালত। এ তথ্য নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাশার।
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রাকিব রায়হান, উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. আল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, পৌর স্বেচ্ছাসেবকলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক লিংকন, পৌর ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সুজা উদ্দিন জনিসহ ৩৫ জন নেতাকর্মী।
এছাড়াও কালিকাপ্রসাদ ইউপি সদস্য জাহান মেম্বারের জামিন মঞ্জুর করা হয়।
জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের হামলায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক ৩টি মামলা করেন। ঘটনার পর ভৈরবে যৌথ অভিযানে ২০ জন নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী। ১৪ নভেম্বর ১৭ জনসহ পর্যায়ক্রমে নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে। মঙ্গলবার শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ১১ জনকেই কারাগারে প্রেরণ করেন। ৩৬ জনের মধ্যে কারো নামে দুইটি, আবার কারো নামে ৩টি মামলার আসামি হয়েছে। কয়েকজনের নামে রয়েছে ১টি করে মামলা।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাশার বলেন, মঙ্গলবার সকালে ৩ মামলায় ১১ জন সোমবার ২৫ জনসহ মোট ৩৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে কয়েকজনের নামে একাধিক মামলা রয়েছে। আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন ছাড়া বাকি সবার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *