• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

হোসেনপুর স্টুডেন্টস ফোরামের আয়োজনে রচনা প্রতিযোগিতা সম্পন্ন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে স্টুডেন্টস ফোরামের উদ্যোগে বিশেষ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে হোসেনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ২৪-এর জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরা এবং দেশপ্রেমে তাদের উদ্বুদ্ধ করা। রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং জাতীয় ইতিহাস সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করেছে। হোসেনপুর স্টুডেন্টস ফোরাম সংগঠনের এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের প্রতি আরও দায়িত্বশীল করে তোলাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্যদের সহযোগিতা ছিল প্রশংসনীয়। এই আয়োজন দেশপ্রেম ও সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের দেশের প্রয়োজনে এগিয়ে আসতে অনুপ্রেরণা জাগাবে।
রচনা প্রতিযোগিতা পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো ও উক্ত স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম ও হোসেনপুর স্টুডেন্টস ফোরামের উপদেষ্ঠাবৃন্দ ও সকল সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *