• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় সাংবাদিক কন্যা ইভা জিপিএ-৫ পেয়েছে

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবিকুন নাহার ইভা বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার আবদুল মান্নান মানিক কলেজের শিক্ষার্থী হিসেবে চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
ইভা পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সিঙ্গাপুর রিপোর্টার এবং বর্তমানে সৌদি আরব প্রবাসী শাহজাহান সাজুর কনিষ্ঠ কন্যা। তার মা সাবিনা ইয়াসমিন একজন আদর্শ গৃহিনী। এই ফলাফলের জন্য মহান আল্লাহ এবং কলেজ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পিতামাতা।
উল্লেখ্য, সাবিকুন নাহার ইভা ১৩শ নম্বরের এইচএসসি পরীক্ষা দিয়ে ১ হাজার ১৬১ নম্বর পেয়েছে। এছাড়াও প্রাথমিক সমাপনি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬১০ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ২৩ জন কৃতকার্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *