• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

প্রতিটি মণ্ডপে বিরাজ করছে বিদায়ের সুর

প্রতিটি মণ্ডপে বিরাজ
করছে বিদায়ের সুর

# নিজস্ব প্রতিবেদক :-
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হতে চলেছে। গতকাল ছিল মহানবমী। আজ বিজয়া দশমী। আজই দেবী দুর্গার বিসর্জন হবে। তাই প্রতিটি মণ্ডপে বিরাজ করছে বিষাদ আর বিদায়ের সুর। দেবী দুর্গ চলে যাবেন কৈশাল পর্বতে। তবে আগামী বছর এই সময়ে আবার কৈলাশ থেকে মর্তে ফিরে আসবেন। আবার আয়োজন হবে দুর্গোৎসবের। দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে দেবী দুর্গা আবার আবির্ভুত হবেন বলে সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা।
মহানবমীর রাতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি মণ্ডপেই ভক্তরা ছুটে যাচ্ছেন। তারা দেবী দুর্গাকে প্রণাম জানাচ্ছেন। আবার মণ্ডপের এক কোণে বসে আয়োজকরা ভক্তদের মাঝে ভোগ হিসেবে খিচুরি বিতরণ করছেন। ভক্তরাও ভিড় করে এসব ভোগ গ্রহণ করছেন।
শহরের বত্রিশ এলাকায় গঙ্গাসাগর দেব সরকারের বাড়িতে বরাবরের মত এবারও আয়োজন করা হয়েছিল পারিবারিক পূজার। বেশ জাকজমকের সাথেই এখানে পূজার আয়োজন করা হয়। আয়োজক অ্যাডভোকেট অশোক সরকার জানান, তাঁরা প্রতি বছরই পারিবারিক উদ্যোগে দুর্গোৎসবের আয়োজন করেন। সাধ্যমত একটি ভাল আয়োজনের চেষ্টা করেন। যে কারণে শহরের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের লোকজন ছাড়াও মুসলিম সম্প্রদায়েরও অনেকেই পূজা দেখতে আসেন। জেলা প্রশাসক ফৌজিয়া খানম, পুলিশ সুপার মো. হাছান চৌধুরী, সেনাবাহিনীর লে. কর্ণেল, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও মণ্ডপ পরিদর্শন করে গেছেন। শান্তিপূর্ণভাবেই পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আগামীতেও এই পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *