• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

৮৩ কেজি গাঁজার বড় চালানসহ র‌্যাবের হাতে একজন আটক

র‌্যাবের হাতে ৮৩ কেজি গাঁজাসহ আটক রকিব -পূর্বকণ্ঠ

৮৩ কেজি গাঁজার বড়
চালানসহ র‌্যাবের হাতে
একজন আটক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৮৩ কেজি গাঁজার বড় চালানসহ র‌্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের হাফিজ উদ্দিনের ছেলে মো. রকিব (২৮)। এসব গাঁজা একটি পিকআপ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকা থেকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, মাদকের চালানের খবর পেয়ে ৩১ আগস্ট শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ সড়কে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে ভৈরবের দিক থেকে আসা একটি পিকআপ থামিয়ে এর ভেতর থেকে ৮৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রকিবকে দুটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *